সিটিভি নিউজ@ ওমর শারিদ বিধানঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশন ওয়ার্ড সচিব ফোরামের আয়োজনে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৯মার্চ ২০২৬ (১৯ রমাদান) সোমবার কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কুমিল্লা সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ডের সচিববৃন্দ, অংশ নেন।
ফোরামের সাংগঠনিক সম্পাদক মোঃ কাউছার পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করে সভা শুরু করেন।
ওয়ার্ড সচিব ফোরামের সভাপতি মোঃ আরিফ খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা মন্ডলীর সদস্য কর নির্ধারণ কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন ভূইয়া, প্রশাসনিক কর্মকর্তা হারুনুর রশিদ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউসুফ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ খাইরুল বাসার, ফুড এন্ড স্যানিটারী ইন্সপেক্টর মেজবাহ উদ্দিন ভূইয়া, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, কর নির্ধারক হোসাইন মোহাম্মদ ফারুক তুহিন।
ইফতারের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমযানের তাৎপর্য ও সকলকে নাগরিক সেবার মান বৃদ্ধির জন্য গুরত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
ফোরামের সাধারণ সম্পাদক রুহুল আমিন মোল্লার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোঃ ওমর ফারুক পাটোয়ারী, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার, দপ্তর সম্পাদক মোঃ আজহার উদ্দিন পাবেল।
আলোচনা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করেন কর নির্ধারন কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন ভূইয়া। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com