কুমিল্লা জেলা আইনজীবী সমিতি নির্বাচন: ফারুক-জামান পরিষদের মনোনয়নপত্র জমা

সিটিভি নিউজ।। মনির হোসেন।। সংবাদদাতা জানান ============
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ কার্যকরী কমিটির নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছে গোলাম ফারুক-নেয়ামত উল্ল্যা জামান পরিষদ। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে নির্বাচন কমিশনারের নিকট প্যানেলের সকল প্রার্থীরা উপস্থিত হয়ে এই মনোনয়ন পত্র দাখিল করেন।
এই প্যানেলে সভাপতি পদে লড়ছেন এডভোকেট মো: গোলাম ফারুক এবং সাধারণ সম্পাদক পদে এডভোকেট মো: নেয়ামত উল্ল্যা জামান।
পূর্ণাঙ্গ প্যানেল পরিচিতি:সভাপতি: এডভোকেট মো: গোলাম ফারুক,সহ-সভাপতি (১): এডভোকেট মো: মাহবুবুর রহমান,সহ-সভাপতি (২): এডভোকেট মো: আবু ইউসুফ,সাধারণ সম্পাদক: এডভোকেট মো: নেয়ামত উল্ল্যা জামান,সহ-সাধারণ সম্পাদক: এডভোকেট মো: জাহাঙ্গীর আলম,ট্রেজারার: এডভোকেট মোশারফ হোসেন টিটু,আমোদ-প্রমোদ সম্পাদক: এডভোকেট মো: আশফাক উদ্দিন ঝোটন,লাইব্রেরী সম্পাদক: এডভোকেট মোসা: ফাহমিদা রহমান সুপ্তি,এনরোলমেন্ট সম্পাদক: এডভোকেট মো: হারুনুর রশিদ সবুজ,আইটি সম্পাদক: এডভোকেট মো: শাহ-আলম সদস্যবৃন্দ: এডভোকেট মো: জলিল আহম্মেদ, এডভোকেট ফেরদৌসি আক্তার লাকী, এডভোকেট নিগার সোলতানা সনিয়া, এডভোকেট মো: মিজানুর রহমান এবং এডভোকেট নাছরুল হাসান অপু।
সভাপতি পদপ্রার্থী এডভোকেট মো: গোলাম ফারুক বলেন:”আমরা আইনজীবীদের মর্যাদা রক্ষা এবং বার ও বেঞ্চের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচিত হলে সাধারণ আইনজীবীদের পেশাগত উন্নয়ন এবং সমিতির কল্যাণে নিজেকে উৎসর্গ করব। আমাদের এই প্যানেল অভিজ্ঞ ও তারুণ্যের সমন্বয়ে গঠিত। আশা করি, ভোটাররা আমাদের ওপর আস্থা রাখবেন।”
সাধারণ সম্পাদক পদপ্রার্থী এডভোকেট মো: নেয়ামত উল্ল্যা জামান বলেন:”আইনজীবীদের ন্যায্য অধিকার আদায় এবং ডিজিটাল ও স্মার্ট আইনজীবী সমিতি গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা সব সময় সাধারণ সদস্যদের সুখে-দুখে পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে বিজ্ঞ সদস্যবৃন্দ বিপুল ভোটে আমাদের জয়যুক্ত করবেন।”
মনোনয়নপত্র জমাদানকালে প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। সংবাদ প্রকাশঃ ১০-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=