সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি =============== কক্সবাজার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও জননিরাপত্তা জোরদারের লক্ষ্যে জেলা আইনশৃঙ্খলা কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ ২০২৬) অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় কক্সবাজারের অন্যান্য তিনটি আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, লুৎফুর রহমান এবং শাহজাহান চৌধুরী উপস্থিত থেকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ দেন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান এবং কক্সবাজার জেলার পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বিত কার্যক্রম জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উপস্থিত কর্মকর্তারা আইনশৃঙ্খলা রক্ষায় গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও চলমান কার্যক্রম তুলে ধরেন।
সভায় জানানো হয়, জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ১০-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com