মিয়ানমারে পাচারের সময় সিমেন্টসহ ৩ পাচারকারী আটক

সিটিভি নিউজ। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি ======================গভীর সমুদ্রে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ তিন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ফিশিং বোট ও একটি স্পিডবোট জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে ইনানী বিচ থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে গভীর সমুদ্রে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন ইনানীর একটি টিম। অভিযানের সময় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ৪৬০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়।

এ সময় পাচারকাজে জড়িত তিনজনকে আটক করা হয়। পাশাপাশি পাচারে ব্যবহৃত একটি ফিশিং বোট ও একটি স্পিডবোট জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত সিমেন্ট, নৌযান ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমুদ্রপথে পাচার ও চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। সংবাদ প্রকাশঃ ০৯-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন