সিটিভি নিউজ।। “ইয়া ইলাহী রহম ফরমা মুস্তফা কে ওয়াস্তে, মুশকিলে হাল কার শেরে খোদা শাহে মুশকিল কুশা কে ওয়াস্তে
আমিরুল মু'মিনীন শেরে খোদা মুশকিল কুশা মাওলায়ে কায়েনাত হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহুল কারীম এর শাহাদাত বার্ষিকী হাজী মোহাম্মদ ইদ্রিছ মিয়া বখশী (রহ:) এর স্মরণে ও মরহুম মোহাম্মদ সামসুর রহমান বখশী'র ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আজ ৯ মার্চ
মিলাদ ,দোয়া ও ইফতার মাহফিল বখশী মঞ্জিল, হাউজিং রোড, হযরতপাড়ায় খানকায়ে গাফ্ফারীয়া আস্তানায়ে ইউনুছ বখসীয়া কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে। মিলাদ পরিচালনা করেন টমসমব্রীজ জামে মসজিদের খতিব মাওলানা আবদুল মান্নান, মোনাজাত পরিচালনা করেন টিক্কারচর জামে মসজিদের খতিব মাওলানা আমিনুল ইসলাম আকবরী। মোনাজাতের আগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলেধরে বক্তব্য রাখেন অনুষ্ঠানের আয়োজক পীরে কামেল মোহাম্মদ ইউনুস গাফ্ফারী বখসী। আরো বক্তব্য রাখেন,আহলে সুন্নাত ওয়াল জামায়াতের জেলা কমিটির সাধারণ সম্পাদক খাদেম মোঃ ফিরোজ, এডভোকেট শাহ মোঃ আবদুল কাইয়ূম চিশতী, পীরে কামেল বিপু বখসী, ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ মিয়াজী,কাটাবিল এলাকার বাসিন্দা মোঃ হুমায়ূন কবীর, সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ওমর ফারুকী তাপস। সংবাদ প্রকাশঃ ০৯-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com