সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার কুমিল্লা ======================বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর উদ্যোগে ট্রেড ইউনিয়ন কার্যকরী কমিটির সদস্যদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকাল ৪টা ৩০ মিনিটে কুমিল্লা মহানগরীর নিজ কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন মানবিক ড্রাইভার ও মহানগরীর ট্রেড সম্পাদক মোঃ মহিউদ্দিন রিপন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর সেক্রেটারি অ্যাডভোকেট জিল্লুর রহমান, সহ-সভাপতি মাস্টার সফিউল্লা, অফিস সম্পাদক মাইন উদ্দিন ফরায়েজি, সহকারী সেক্রেটারী মোঃ নিজাম উদ্দিন, আদর্শ সদর উপজেলা ইলেকট্রিক ও নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি ও সাবেক ছাত্রনেতা মোঃ মাইনুল হক মজুমদার বাবলু এবং মহানগর উত্তরের সভাপতি মোঃ কলিমুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, শ্রমিক আন্দোলন সফল করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কৌশলগতভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে পারলে শ্রমিক যেমন সন্তুষ্ট হয়, তেমনি মহান আল্লাহও সন্তুষ্ট হন। তিনি বলেন, শ্রমিকদের কখনো লাঠিয়াল বাহিনী হিসেবে গড়ে তোলা হয় না; পারস্পরিক সম্মান, আত্মসম্মান ও ব্যক্তিস্বাধীনতা বজায় রেখেই শ্রমিক আন্দোলন পরিচালিত হয়।
ইফতার মাহফিলে বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর মধ্যে রয়েছে রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন (চট্ট-২৮৭২), রং মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন (চট্ট-২৮৭৩), স মিল শ্রমিক ইউনিয়ন (চট্ট-২৮৬০), কুমিল্লা জেলা হিউম্যান হলার শ্রমিক ইউনিয়ন (কুমি-০৩২), লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন (কুমি-০৬৬), দর্জি শ্রমিক ইউনিয়ন (কুমি-০৬৭), স্যানিটারি ও টাইলস শ্রমিক ইউনিয়ন (কুমি-০৬৮), দোকান কর্মচারী ইউনিয়ন (কুমি-০৬৯), কৃষি শ্রমিক ইউনিয়ন (কুমি-০৭০) এবং হোটেল শ্রমিক ইউনিয়ন (কুমি-০৭১)।
এছাড়াও ফার্নিচার শ্রমিক ইউনিয়ন (কুমি-০৭৩), মৎস্য শ্রমিক ইউনিয়ন (কুমি-০৭২), বেকারি শ্রমিক ইউনিয়ন (কুমি-৮৫), স্থলবন্দর লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন (কুমি-৮৪), রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন (কুমি-১০৫), সেলুন বিউটি পার্লার শ্রমিক ইউনিয়ন (কুমি-১০৬) এবং নির্মাণ ও ইলেকট্রিক শ্রমিক ইউনিয়ন (কুমি-১৪৬) নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। সংবাদ প্রকাশঃ ০৯-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com