শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি =================কক্সবাজারের টেকনাফ শীলখালী অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে প্রাইভেটকারে করে ইয়াবা পাচারের সময় ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গ্রেপ্তারকৃত ব্যক্তি টেকনাফ উপজেলার উলিয়াবাদ গ্রামের মৃত আমির হামজার ছেলে জিয়ারুল কবির (৩০)।

শনিবার (৭ মার্চ ২০২৬) সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল আনুমানিক ৮টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়িটির সিট কভারের পেছনে অভিনব কায়দায় লুকিয়ে রাখা কালো কসটেপে মোড়ানো ১০টি প্যাকেট উদ্ধার করা হয়। পরে প্যাকেটগুলো খুলে গণনা করে মোট ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এ সময় গাড়ির চালক জিয়ারুল কবিরকে আটক করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি বিজিবিকে জানিয়েছেন, তিনি টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা, জব্দকৃত প্রাইভেটকার ও মোবাইলসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা বজায় রাখা এবং মাদকসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সংবাদ প্রকাশঃ ০৮-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন