সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ===============
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রতি বছরের ন্যায় অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদ উপহার বিতরণ করেছে মা ফাউন্ডেশন।
গতকাল সকালে উপজেলার ধান্যদৌল গ্রামে মা ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ৩ শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি, আমেরিকা প্রবাসী ফেরদৌস খান চৌধুরীর উদ্যোগে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রীর মধ্যে ছিল নগদ টাকা, কাপর ও লুঙ্গী, যা পেয়ে অসহায় ও ছিন্নমূল পরিবারের সদস্যরা আনন্দ প্রকাশ করেন। উপহার বিতরণকালে প্রতিষ্ঠাতা ফেরদৌস খান চৌধুরী উপকারভোগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। একই সঙ্গে ভবিষ্যতেও যেন আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারেন সে জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
এসময় মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ফেরদৌস খান চৌধুরীর স্নেহময়ী মা জাহানারা খানম চৌধুরী উপস্থিত থেকে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার বড় ভাই সবুর খান চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন মা ফাউন্ডেশনের সদস্য ইসলাম খান চৌধুরী, ইকরাম খান চৌধুরী, জসিম খান চৌধুরী, আক্তার খান চৌধুরী, আলমগীর খান চৌধুরী, জহির খান চৌধুরী, আলেয়া খানম চৌধুরী, কাইয়ুম খান চৌধুরী বশির উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঈদ উপহার সামগ্রী পেয়ে উপস্থিত অসহায় ও ছিন্নমূল মানুষরা আনন্দ ও খুশিমনে বাড়ি ফিরে যান এবং এমন মানবিক উদ্যোগ গ্রহণ করায় মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফেরদৌস খান চৌধুরী ও তার পরিবারের জন্য দোয়া করেন।
এ বিষয়ে মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফেরদৌস খান চৌধুরী বলেন, ২০২১ সাল থেকে নিয়মিতভাবে এই কার্যক্রম শুরু করেছি এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকাবো ইনশাআল্লাহ। সংবাদ প্রকাশঃ ০৭-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com