কুমিল্লা জেলা আইনজীবী সমিতির কার্যকরি পরিষদের নির্বাচন আগামী ২ এপ্রিল

সিটিভি নিউজ।। কুমিল্লা জেলা আইনজীবী সমিতির কার্যকরি পরিষদের নির্বাচন আগামী ২ এপ্রিল। এই উপলক্ষে আজ ৮ মার্চ মনোনয়নপত্র ফরম বিক্রয় শুরু হয়েছে। জেলা আইনজীবী সমিতি কুমিল্লা র নির্বাচন পরিচালনা সাব কমিটির আহবায়ক এডভোকেট গাজী মোঃ নজরুল ইসলাম মানিক নির্বাহী পরিষদের ১৫টি পদে মনোনয়নপত্র ফরম বিক্রয় কার্যক্রম শুরু করেন। সভাপতি, সাধারণ সম্পাদক সহ প্রায় ২০টি ফরম বিক্রয় হয় বলে জানাগেছে। নির্বাচন পরিচালনা সাব কমিটির আহবায়ক এডভোকেট গাজী মোঃ নজরুল ইসলাম মানিক সিটিভি নিউজকে জানান,উৎসবমুখর পরিবেশে ভয়-ভীতিহীন ভাবে এই নির্বাচন ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিভিন্ন সূত্র থেকে জানাগেছে এই নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সদস্যগণ নির্বাচনে প্যানেল দেবেন। অপর দিকে নিষিদ্ধঘোষিত আওয়ামীলীগ সমর্থিত আইনজীবীগণ স্বতন্ত্র পদে নির্বাচনে অংশ নিচ্ছেন। অপর দিকে জামায়াত সমর্থিত আইনজীবীগণ প্যানেল করে নির্বচনে অংশ নেবেন এদিকে বিএনপি সমর্থিত আইনজীবীদের অপর একটি গ্রুপ আলাদাভাবে নির্বাচনে অংশনেয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানাগেছে। নির্বাচনে অংশনেয়ার প্রত্যয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিভিন্ন আইনজীবীগণ। সংবাদ প্রকাশঃ ০৮-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন