সিটিভি নিউজ।। আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ উপলক্ষে কুমিল্লায় নারীর অধিকার, ন্যায় বিচার ও কার্যকর পদক্ষেপের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়।
“সকল নারী ও কন্যা শিশুর জন্য প্রয়োজন অধিকার, ন্যায় বিচার ও কার্যকর পদক্ষেপ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচিটির আয়োজন করেছে নেটওয়ার্ক ও নারীপক্ষ।
শনিবাৱ সকাল দশটায় কুমিল্লা প্রেস ক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নারীর স্বাধীনতা, নেতৃত্ব, নিরাপত্তা, মত প্রকাশের অধিকার, শোভন কাজের সুযোগ, সমান সুযোগ ও লিঙ্গ সমতার দাবিতে বিভিন্ন বক্তব্য ও কর্মসূচি পালন করা হয়।
আয়োজকরা জানান, নারী ও কন্যা শিশুদের অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে সমতা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে। ছবি -এন কে ৱিপন। সংবাদ প্রকাশঃ ০৭-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com