মৌলভীবাজারে জ্বালানি তেল সংকটের গুজব, পর্যাপ্ত মজুদের আশ্বাস সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদের

সিটিভি নিউজ।। মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, সংবাদদাতা জানান ============ :
মৌলভীবাজার জেলায় জ্বালানি তেল সংকট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়লেও প্রকৃতপক্ষে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানিয়েছেন মৌলভীবাজার জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান।

শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানান।

পোস্টে তিনি উল্লেখ করেন, মৌলভীবাজার জেলায় জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। বিশেষ করে পেট্রোল ও অকটেন সিলেটসহ পার্শ্ববর্তী ডিপোগুলো থেকে নিয়মিত সরবরাহ করা হচ্ছে। আমদানির পাশাপাশি দেশের গ্যাস ফিল্ড থেকেও নিয়মিতভাবে ডিজেল ও পেট্রোল সরবরাহ করা হচ্ছে।
তিনি আরও জানান, মাসের মাঝামাঝি সময়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কোনো সুযোগ নেই। সরকারি নীতিমালা অনুযায়ী সাধারণত মাস শেষে প্রয়োজন হলে মূল্য সমন্বয় করা হয় এবং নতুন মাসের শুরু থেকে নতুন মূল্য কার্যকর করা হয়ে থাকে।

মনোয়ার আহমেদ রহমান তার পোস্টে আরও বলেন, সাপ্তাহিক ছুটির সময়ে ডিপোগুলো বন্ধ থাকায় অনেকেই আতঙ্কিত হয়ে প্রয়োজনের চেয়ে বেশি জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা করছেন। এর ফলে কিছু পেট্রোল পাম্পে সাময়িকভাবে চাপ সৃষ্টি হচ্ছে এবং কোথাও কোথাও কৃত্রিম সংকটের পরিস্থিতি তৈরি হচ্ছে।

এ অবস্থায় অনেক পেট্রোল পাম্পকে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করতে হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি জেলার সাধারণ মানুষকে গুজবে কান না দিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার এবং পেট্রোল পাম্পগুলোতে অপ্রয়োজনীয় ভিড় না করার আহ্বান জানান।

তিনি আরও জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্যমতে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, গুজবে কান না দিয়ে সচেতন আচরণ করলে জেলায় জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক থাকবে। সংবাদ প্রকাশঃ ০৭-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন