কুমিল্লায় ককটেল বিস্ফোরণে পুরোহিতসহ ৩ জন আহত ঘটনায় কুমিল্লা মহানগরী জামায়াতের নিন্দা ও প্রতিবাদ ‎

সিটিভি নিউজ।। ‎প্রেস বিজ্ঞপ্তি : কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া বাগানবাড়ি এলাকায় ককটেল বিস্ফোরণে মন্দিরের পুরোহিতসহ তিনজন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী।
‎এক বিবৃতিতে মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ ও সেক্রেটারি মু. মাহবুবুর রহমান বলেন, শনিবার সন্ধ্যায় ঠাকুরপাড়া কালিমন্দির ও পাশ্ববর্তী বাগানবাড়ি জামে মসজিদের নিকট দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা।

‎এই ঘটনায় তাৎক্ষনিক মহানগরী জামায়াতের সেক্রেটারী মু.মাহবুবর রহমান ও সহকারি সেক্রেটারী মু.কামারুজ্জামান সোহেল এর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কালীবাড়ি শিব মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন।

‎নেতৃবৃন্দ অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনকে দাবি জানান। একই সঙ্গে তারা আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। সংবাদ প্রকাশঃ ০৭-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন