সিটিভি নিউজ।। সকল নারী ও কন্যা শিশুর জন্য প্রয়োজন অধিকার ন্যায়বিচার ও কার্যকর পদক্ষেপ আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে আজ ৭ ই মার্চ কুমিল্লা প্রেসক্লাবের সামনে নারীদের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
১৮৫৭ যান থেকেই নারীর সম অধিকার আদায় এর লড়াই শুরু হয়। পরবর্তীতে সারা বিশ্বে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হ্যা। আমাদোদেশ ১৯৭৪ সাল থেকে যথাযথ মর্যাদার সাথে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করে আসছে কুমিল্লাতে ১৯৯৪ সাল থেকে বেসরকারিভাবে এই দিবসটি পালন করে আসছে। কুমিল্লায় আন্তর্জাতিক নারী দিবসের মূল তাৎপর্য হলো নারীর প্রতি সামাজিক বৈষম্য, শোষন ও নিপীড়ণ দূর করা এবং ক্ষমতায়ন নিশ্চিত করা। জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নারীর অধিকার, সমসুযোগ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বার্তা দেওয়া হয়।
কুমিল্লায় এই দিবস পালনের বিশেষ তাৎপর্যগুলো নিচে দেওয়া হলো:
ক্ষমতায়ন ও সচেতনতা: নারী উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং লিঙ্গ বৈষম্য সম্পর্কে সচেতনতা তৈরি করা।
অধিকার প্রতিষ্ঠা: নারীর সমঅধিকার, সমসুযোগ এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো।
নারীবান্ধব পরিবেশ: নারীর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করা।
ঐতিহ্য উদযাপন: নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর মতো সফল নারীদের অবদান স্মরণ করে স্থানীয় নারীদের অনুপ্রাণিত করা।
আগামীকাল ৮মার্চ দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং বিভিন্ন সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে পালিত হবে।
নারী দিবস উপলক্ষে কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানব বন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন দিল নাশিন মোহসেন,রোকেয়া বেগম শেফালী, প্রত্যয় মাহামুদা আক্তার,এডভোকেট শামিমা আক্তার জাহান,মাহামুদা আক্তার,মোহাম্মদ ইউনুস। সংবাদ প্রকাশঃ ০৭-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com