কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভা উপদেষ্টা পরিষদ ও ক্লাবের প্রস্তাবিত কমিটির নাম ঘোষনা

সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি ==============
দীর্ঘদিন পর ঝিনাইদহের কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভা অনুষ্টিত হয়েছে। বুধবার বেলা ৩ টায় ফেডারেশনের কার্ষালয়ে অনুষ্টিত সভাতে সভাপতিত্ব করেন সাবেক সিনিয়র সহ-সভাপতি বাবু অজিত ভট্টাচার্ষ্য।
সভাতে ঝিনাইদহ -৪ আসনের এমপি মাওঃ আবু তালেব, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহব্বায়ক ও বিএনপির রাশেদ খান সহ ক্রীড়াঙ্গনের সিনিয়র নেতৃবৃন্দদের সমন্বয়ে ১৩ সদস্যে একটি উপদেষ্টা পরিষদ এবং সাবেক পৌর কাউন্সিলর আশরাফুজ্জামান রনিকে সভাপতি ও হাসানুজ্জামান কায়েস কে সম্পাদক করে ক্লাব পরিচালনায় দু’টি প্রস্তাবনা কমিটির নাম ঘোষনা করা হয়। উক্ত কমিটি আগামী ঈদের পর সভা আহবান করে পূনাঙ্গ কমিটি, বিভিন্ন উপ-কমিটি ও ক্লাব পরিচালনায় নানা দিক নির্দেশনা চুড়ান্ত করবে।
জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় সভাতে বক্তব্য রাখেন প্রধান অতিথি মশিউর রহমান স্বপন, ক্রীড়া সংগঠক সাবেক সম্পাদক জামির হোসেন, আরিফ হোসেন, জাকির হোসেন ও কাজল হোসেন প্রমুখ। সংবাদ প্রকাশঃ ০৫-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=