সিটিভি নিউজ।। প্রায় ২০০ শিক্ষার্থীকে নিয়ে গোমতী নদীর পাড়ের খোলা আকাশের নিচে ইফতার করলেন সাংবাদিক জীবন। কোরআনে হাফেজ, এতিম শিশুসহ কয়েকটি মাদ্রাসার প্রায় ২০০ শিক্ষার্থীর জন্য আজ বৃহস্পতিবার ইফতার সাংবাদিক হুমায়ুন কবির জীবনের আয়োজন করা হয় ।
ইফতারের আগে মাদ্রাসা ও কোরআনে হাফেজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান অতিথি টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও এটিএন নিউজের কুমিল্লা জেলা প্রতিনিধি হুমায়ুন কবির জীবন ।
এ সময় বিশেষ অতিথি ছিলেন ; নারী উদ্যোক্তা শারমিন আহমেদ চৈতি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি তানভীর দিপু, চ্যানেল ২৪ এর কুমিল্লা জেলা প্রতিনিধি জাহিদুর রহমান।
সার্বিক পরিচালনায় ছিলেন এক ঝাঁক তরুণ মানবিক কর্মী ফয়সাল খান, রাসেল, কাজি ইসহাক , ইমন,তুষার,সোহেল
আকাশ, পলাশ অয়ন। সংবাদ প্রকাশঃ ০৫-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com