ন্যাশনাল ইয়ূথ ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

সিটিভি নিউজ।। আজ ন্যাশনাল ইয়ুথ ফোরামের নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক ডা. মোঃ আরমান হোসেন, কমিটির অপর দুই সদস্য মোঃ আসাদুজ্জামান লিমন ও আব্দুল্লাহ মোঃ আলী NYF-এর চলমান সাংগঠনিক অচলাবস্থা, শৃঙ্খলাভঙ্গ ও উত্থাপিত অভিযোগসমূহ পর্যালোচনার লক্ষ্যে দেশের ০৮ (আট)টি বিভাগের ০৮ জন সিনিয়র প্রতিনিধির সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের জরুরি সভা অনুষ্ঠিত হয় বলে জানান। তারা আরো জানান সভায় গঠনতন্ত্র, সাংগঠনিক নীতিমালা ও প্রযোজ্য বিধিবিধান পর্যালোচনার ভিত্তিতে সর্বসম্মতভাবে নিম্নোক্ত বাধ্যতামূলক সিদ্ধান্তসমূহ গৃহীত হয়—
১। অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটি গঠন
সংগঠনের স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধার, প্রশাসনিক স্থিতিশীলতা নিশ্চিতকরণ এবং অভিযোগসমূহের সুষ্ঠু নিষ্পত্তির লক্ষ্যে আগামী ০১ (এক) মাসের জন্য একটি অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটি গঠন করা হলো (প্রয়োজনে আরও একমাস বৃদ্ধি হতে পারে)। এই কমিটি অস্থায়ীভাবে সংগঠনের কেন্দ্রীয় প্রশাসনিক দায়িত্ব পালন করবে এবং এর সিদ্ধান্তসমূহ সংশ্লিষ্ট সকলের জন্য বাধ্যতামূলক বলে গণ্য হবে।
২। আহ্বায়ক কমিটির ক্ষমতা ও দায়িত্ব
ক) সকল স্তরের সদস্যদের মতামত গ্রহণ সাপেক্ষে সংগঠনের গঠনতন্ত্র চূড়ান্তকরণ ও প্রয়োজনীয় সংশোধনী প্রণয়ন।
খ) একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন এবং সুনির্দিষ্ট সময়সূচি প্রণয়ন।
গ) সম্প্রতি উত্থাপিত অভিযোগসমূহ তদন্তের জন্য একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন, লিখিত সাক্ষ্য-প্রমাণ গ্রহণ, এবং তদন্ত প্রতিবেদন দাখিল নিশ্চিতকরণ।
ঘ) তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী সাংগঠনিক ও শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ।
৩। আচরণবিধি ও নির্দেশনা (বাধ্যতামূলক)
১। তদন্ত কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো সদস্য অনলাইন বা অফলাইনে সংগঠনবিরোধী, মানহানিকর, উস্কানিমূলক বা বিভ্রান্তিকর বক্তব্য/লেখা প্রকাশ করতে পারবেন না।
২। এ নির্দেশনা লঙ্ঘন করলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে এবং প্রযোজ্য সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
৩। বিভাগীয় ও জেলা কমিটিসমূহ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করতে বাধ্য থাকবেন।
৪। অভিযোগকারী সদস্যবৃন্দ আগামী ৩ (তিন) দিনের মধ্যে সংশ্লিষ্ট সকল প্রমাণপত্র নিম্নোক্ত ই-মেইল ঠিকানায় প্রেরণ করবেন; অন্যথায় অভিযোগ প্রাথমিকভাবে অগ্রাহ্য বলে বিবেচিত হতে পারে।
ই-মেইল: nationalyouthforum26@gmail.com
সংগঠনের স্বার্থ, শৃঙ্খলা ও ঐক্য রক্ষার্থে উপরোক্ত সিদ্ধান্তসমূহ অবিলম্বে কার্যকর বলে ঘোষণা করা হলো। সকল সদস্যকে দায়িত্বশীলতা, সংযম ও আইনানুগ আচরণ প্রদর্শনের জন্য বিশেষভাবে আহ্বান জানানো যাচ্ছে। সংবাদ প্রকাশঃ ০৫-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=