সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি//================
দেবীদ্বার থানায় পুলিশ ক্লিয়ারেন্স করতে এসে জুলাই গণঅভ’্যত্থানে হত্যা চেষ্টা মামলার আসামি ইউপি সদস্য কামাল মেম্বার গ্রেফতার।
বুধবার (৪ মার্চ) দুপুরে কামাল মেম্বার দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে উপস্থিত হয়ে তিনি নিজেই হত্যা চেষ্টা মামলার আসামি স্বীকারোক্তি দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স করতে পারবে কিনা জানতে চাইলে তাকে আটক করে থানা পুলিশ।
পরে বুধবার বিকেলে তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়। আটক মো. কামাল মেম্বার(৩৫) মোহনপুর ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং মোহনপুর গ্রামের আলী আকবর মেম্বারের পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক কামাল মেম্বার বৈষম্য বিরোধী আন্দোলনে ২০২৪ সালের ৪ আগষ্ট দেবীদ্বার নিউমার্কেট কালাচাঁন মার্কেটের সামনে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত শিক্ষার্থী আবুবকর হত্যাচেষ্টা মামলার এজাহার নামীয় আসামি।
এবিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে আবুবকর হত্যা চেষ্টা মামলার আসামি কামাল মেম্বার তিনি আমার রুমে প্রবেশ করে নিজেই মামলার আসামি দাবি করে পুলিশ ক্লিয়ারেন্স করে দেয়ার কথা বলেন। আমি তাৎক্ষণিক পুলিশ ডেকে তাকে আটক করে কোর্ট হাজতে প্রেরণ করি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় দেবীদ্বার সদরের কলেজ রোড কালাচান মার্কেটের সামনে শিক্ষার্থী আবু বকর(১৯)কে কিরিচ দিয়ে কুপিয়ে এবং পাইপ দিয়ে পিটিয়ে অর্ধমৃত অবস্থায় ফেলে যায়। ওই ঘটনায় ১০ নং গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের শাকতলা গ্রামের বাসিন্দা আহত আবু বকরের পিতা আবুল খায়ের বাদী হয়ে গত বছরের ১১ আগস্ট সাবেক এমপি আবুল কালাম আজাদ ও উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদসহ ৭২ জনকে নামে এবং অজ্ঞাতনামা আরো ৭০/৮০ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। ওই মামলার এজহারভূক্ত আসামী ছিলেন কামাল মেম্বার।
ছবির ক্যাপশনঃ- দেবীদ্বারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আবুবকর হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার আসামী কামাল মেম্বার (৩৫)’র সংগৃহীত ছবি। সংবাদ প্রকাশঃ ০৪-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com