ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময়

সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি-===========
ঝিনাইদহ বিসিক শিল্প নগরী সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে এ সভার আয়োজন করে সেন্টার ফর এনভায়রনমেন্ট এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস(সিইজিআইএস) নামের একটি কনসাল্টিং ফার্ম।
এতে বিসিকের পরিকল্পনা ও গবেষনা বিভাগের মহাব্যবস্থাপক ডা: ফরহাদ আহম্মেদ, ঝিনাইদহ বিসিকের উপ-ব্যবস্থাপক সেলিনা রহমান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাসির রহমান, ঝিনাইদহ চেম্বারের সভাপতি মোয়াজ্জেম হোসেন, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যাড. আব্দুল আলিম, সিইজিআইএস’র পরিচালক কাজী কামরুল হাসান, সহযোগী বিশেষজ্ঞ আশরাফুল আলম, অর্থনীতিবিদ আব্দুল্লাহ আল মামুন, কৃষিবিদ তাইফুর রহমান, ব্যবসায়ী, কৃষক, এলাকাবাসীসহ সিইজিআইএস’র কর্মকর্তারা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা বলেন, জেলার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিসিকে আরও ১০০ একর জমির বৃদ্ধি করা হবে। এই শিল্প নগরী সম্প্রসারণের মাধ্যমে গড়ে উঠবে নতুন শিল্প প্রতিষ্ঠান। যা স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এ ক্ষেত্রে কৃষিজমি সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্থানীয় বাসিন্দাদের স্বার্থ সুরক্ষার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে জোর দেওয়া হয়। সংবাদ প্রকাশঃ ০৪-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন