রামচন্দ্রপুরে বান্ধবীসহ আটক মাদক সম্রাট রিগান কারাগারে

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে কথিত বান্ধবীসহ আটক কুখ্যাত মাদক সম্রাট রিগান মিয়াকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে ঃ=================
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে কথিত বান্ধবীসহ আটক কুখ্যাত মাদক সম্রাট রিগান মিয়াকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার ভোর রাতে উপজেলার ১২নং রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বাখরাবাদ এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার একদল পুলিশ রাত্রীকালীন টহল অবস্থায় বাখরাবাদ এলাকার বালুর মাঠ সংলগ্ন একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার বি-চাপিতলা গ্রামের আবুল কাশেমের ছেলে রিগান মিয়া (৩৬) ও তার কথিত বান্ধবী একই ইউনিয়নের বাখরাবাদ গ্রামের মৃত শাহ আলমের মেয়ে ইমা আক্তারকে (৩০) গ্রেফতার করা হয়।
তল্লাশিকালে রিগান মিয়ার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ইমা আক্তারের কাছ থেকে আরও ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। স্থানীয়দের দাবি, গত কয়েক বছর ধরে রিগান তার এই কথিত বান্ধবীকে ভাড়া বাসায় রেখে তাকে দিয়ে সুকৌশলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
পুলিশের রেকর্ড অনুযায়ী, রিগান মিয়ার বিরুদ্ধে ইতিপূর্বে ডাকাতি, হত্যা ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় বাঙ্গরা বাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি এবং বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।” সংবাদ প্রকাশঃ ০৪-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=