বলরামপুর গ্রামে ফকিরবাড়ি রোডে পুকুর মাটি ভরাট বন্ধের দাবীতে মানববন্ধন

সিটিভি নিউজ।। কুমিল্লা সদর উপজেলার ৩নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বলরামপুর গ্রামের সিঙ্গাপুর চৌমুহনি র ফকিরবাড়ি রোডে একটি ব্যবহারযোগ্য পুকুর মাটি ভরাট করে জমি দখলের চেষ্টা চালাচ্ছে একটি সন্ত্রাসী গ্রুপ। পুকুর মাটি ভরাটের এই অভিযোগ এনে এবং প্রশাসনের সহয়াতা কামনা করে মানববন্ধন ও সংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। আজ ৪ মার্চ দুপুরে এলাকাবাসী মানববন্ধন করে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে বক্তব্য রাখেন মোঃ আব্দুল হালিম রেজভী, আকমত আলী, আব্দুল আলীম, মোস্তফা মিয়া, কুলসুম বেগম. জাহানারা বেগম. জয়নব বিবি ও মরিয়ম বেগম। তারা জানায় তাদের পূর্বপুরুষের রেখেযাওয়া জনব্যবহার্য পুকুরটি একটি মহল জাল কাগজপত্র তৈরি করে বিএনপি সমর্থিত একটি সন্ত্রাসী গ্রুপ জোরপূর্বক মাটি ভরাট করার চেষ্টা চালাইতেছে। সন্ত্রাসীরা মাটি ভরাট কারীদের বাধা দিলে তারা সাধারণ নিরীহ মানুষের উপর হামলা এবং হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। সাংবাদিক সম্মেলনে মোঃ আব্দুল হালিম রেজভী বলেন সন্ত্রাসী গ্রুপটি জোরপূর্বক পুকুরটি ভরাটের চেষ্টা চালাচ্ছে যারা পুকুরটি ভরাট করতেছে তাদের নাম হলো মোহাম্মদ দিপু জাহাঙ্গীর জলিল, ইকবাল, শুভ, ইসমাইল হোসেন, উদয় মিয়া ও মোঃ আক্তার হোসেন সহ আরো কয়েকজন। তারা অবিলম্বে পুকুর ভরাট বন্ধসহ প্রশাসনের সহায়তা কামনা করেছেন। সংবাদ প্রকাশঃ ০৪-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=