টেকনাফে কোস্ট গার্ডের দুই অভিযানে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ১

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি ===কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
বুধবার (৪ মার্চ ২০২৬) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ টেকনাফ থানার জিরো পয়েন্ট সি-বিচ ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৭ কোটি টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এরপর একই দিন ভোর ৫টার দিকে জিরো পয়েন্ট সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি ইজিবাইক তল্লাশি করে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন শহীদ হোসেন (৪০)। তিনি টেকনাফ সদর ইউনিয়নের হাজমপাড়া এলাকার মৃত মমতাজ মিয়ার ছেলে।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত ইজিবাইক এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি। সংবাদ প্রকাশঃ ০৪-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=