সিটিভি নিউজ।। মোঃ ইমরান হোসেন সোহাগ: মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:- কুমিল্লার মনোহরগঞ্জে উন্নত জাতের গাছ চাষের কৌশল,সংরক্ষণ প্রযুক্তি এবং খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২-৩ মার্চ প্রাণীপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাষ চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল অডিটোরিয়ামে খামারিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ মুহিবুল্লাহ। এ সময় উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তফা কামাল,এফ এ আই নাহিদ আহমেদ সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে উপস্থিত প্রশিক্ষণার্থী খামারিদের সনদ প্রদান করা হয়। সংবাদ প্রকাশঃ ০৩-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com