পত্নীতলায় পাটিচরা ইউনিয়ন জামায়াতের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি:==================
নওগাঁর পত্নীতলা উপজেলার ৭ নং পাটিচরা ইউনিয়ন জামায়াতের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) উপজেলার জিয়াবাজার (আমবাটি মোড়) উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্য রাখেন- নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমীর ও নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য জননেতা মো: এনামুল হক।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘প্রত্যেকটি ইউনিয়ন ও পৌরসভায় একটি করে পরামর্শ ও অভিযোগ বক্স থাকবে। জনগন হতে প্রাপ্ত পরামর্শ ও অভিযোগের ভিত্তিতে অত্র এলাকার উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করা হবে।’
এনামুল হক আরো বলেন, ‘পত্নীতলা ও ধামইরহাটে ন্যায় ও ইনসাফের প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। ইনশাআল্লাহ্।’
উক্ত ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন- জেলা কর্মপরিষদ সদস্য ও পত্নীতলা উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী জননেতা মাওলানা হাবিবুর রহমান, পত্নীতলা উপজেলা সেক্রেটারী মাওলানা হারুনর রশিদ, উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা হারুনর রশিদ, উপজেলা কর্মপরিষদ সদস্য ও জেলা কারিগরি শিক্ষক পরিষদের সভাপতি মোঃ আবু হেনা মোস্তাফা কামাল প্রমুখ।
এসময় উপজেলা ও পাটিচরা ইউনিয়ন জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রকাশঃ ০৩-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=