নবাগত এমপির উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় ব্রাহ্মণপাড়াকে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এগিয়ে নিতে হবে …… হাজী জসিম উদ্দিন

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদতদাতা জানান ====
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১ মার্চ (রবিবার) সকালে উপজেলা মিলনায়তনে নবনির্বাচিত সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম এর সঙ্গে উপজেলা সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্বচ্ছতা ও জবাব দিহিতার মাধ্যমে ব্রাহ্মণপাড়া কে এগিয়ে নিতে এবং উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি, চলমান প্রকল্পসমূহের সঠিক বাস্তবায়ন, জনসেবার মানোন্নয়নে, প্রশাসনিক সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন সংসদ সদস্য।
সভায় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন এবং বিভিন্ন সমস্যা-চ্যালেঞ্জ ও সম্ভাবনার দিকগুলো উপস্থাপন করেন। নবনির্বাচিত সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার আহ্বান জানান।
উক্ত সমন্বয় সভাটি ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম, উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোহাম্মদ হাসিবুর রেজা, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহআলম খোকন, সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন, সহ সভাপতি মহসিন কবির সরকার, সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান ভূইয়া রিপন ও শাহজাহান সাজু, মালাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান শেখ আবদুল্লাহ আল মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম উপজেলা কমপ্লেক্সে ফলের চাড়া রোপণ করেন। সংবাদ প্রকাশঃ ০২-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন