কালীগঞ্জে অবৈধ সার বিক্রি ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের ৩০ হাজার টাকা জরিমানা

সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি =======
ঝিনাইদহের কালীগঞ্জ-এ অবৈধভাবে সার বিক্রির চেষ্টায় ৩০ হাজার টাকা জরিমানার মুখে পড়েছেন এক ব্যবসায়ী। রোববার দুপুরে কালীগঞ্জ শহরের নীমতলা বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাগর ট্রেডার্স-এর মালিক খাইরুল বাসারকে জরিমানা করা হয়। এসময় ২০ বস্তা এমওপি ও আরপি সার জব্দ করা হয়।
সার ব্যবস্থাপনা আইন ২০০৬-এর ১২(৩) ধারায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি।
কৃষি কর্মকর্তা জানান, খাইরুল বাসারের নির্ধারিত বিক্রয় এলাকা কালীগঞ্জ পৌরসভার মধ্যে হলেও তিনি স্যালোইঞ্জিনচালিত যান দিয়ে সার নিয়ে যাচ্ছিলেন সদর উপজেলার গান্না বাজারে। অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় জব্দ ও জরিমানার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে ভবিষ্যতে নির্ধারিত এলাকার বাইরে সার বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়। সংবাদ প্রকাশঃ ০২-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=