সিটিভি নিউজ।। মোঃ ইমরান হোসেন সোহাগ সংবাদদাতা জানান :- মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মনোহরগঞ্জে উপজেলার খিলা ইউপির সালেপুর গ্রামে যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার গ্রামের যুব সমাজের সভাপতি ঢাকা ভয়েস ইন্টারন্যাশনাল এর ম্যানেজিং পার্টনার মোঃ মোক্তার হোসেনের সভাপতিত্বে গ্রামের মসজিদ প্রাঙ্গনে ইফতার মাহফিল টি অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে ইসলামের আলোকে প্রধান বক্তার বক্তব্য রাখেন কাশিপুর মাদ্রাসার শিক্ষক মুফতি শরিফুল ইসলাম। এ সময় মুসলিম উম্মার শান্তি কামনা করে এবং কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করা হয়। অনুষ্ঠান আয়োজনে অনুদান প্রদান করেন আমেরিকান প্রবাসী মোঃ এমদাদ হোসেন, সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইকবাল হোসেন, আমেরিকান প্রবাসী মোঃ নজরুল ইসলাম, সৌদি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল জলিল সহ গ্রামের বিভিন্ন দেশে থাকা প্রবাসী ভাইয়েরা এবং যুব সমাজের সদস্যবৃন্দ ।এ সময় উপস্থিত ছিলেন যুব সমাজের সদস্য আব্দুল জলিল, মোঃ আহসান, মোঃ রুবেল, মোঃ জসিম, মোঃ বাবর, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ রফিক মিয়া, মোহাম্মদ নাজমুল হোসেন, মোঃ মোখলেছ, মোঃ নাসির, মোঃ ইয়াসিন, মোঃ ইয়াহিয়া, মোঃ সাখাওয়াত,গ্রামের মসজিদের খতিব মাওলানা কামাল হোসেন, গ্রামের মুরুব্বী মাওলানা আবু তাহের , বাচ্চু মিয়া, মোঃ শহীদ সহ গ্রামের সদস্তরের জনগণ। সংবাদ প্রকাশঃ ০১-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com