সিটিভি নিউজ।। মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।। ==============
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও আবুল ডেকোরেটরের স্বত্ত্বাধিকারী মরহুম আবুল হোসেনসহ সকল কবরবাসীদের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ মার্চ) বিকাল ৪টায় নাগাইশ মডার্ণ হাই স্কুল মাঠ প্রাঙ্গণে আবুল ডেকোরেটরের আয়োজনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন মাওলানা শফিকুল ইসলাম। এতে মরহুম আবুল হোসেন এর ছেলে মোঃ রাশেদ হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে ও মাওলানা তোফাজ্জল হোসেন এর পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি খন্দকার মোহাম্মদ শাহজালাল, নাগাইশ ফয়েজীয়া রাজ্জাকিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবু সালেহ, মাওলানা আব্দুল বাতেন, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা আব্দুর রহমান সেলিম, মোঃ বাছির উদ্দিন (বিএসসি), মাওলানা আবু কাউছার আরমান, মাওলানা ওবায়েদুল্লাহ, মোহাম্মদ আলী, মোশারফ হোসেন, মো. ফয়সাল কবির আখন্দ, মোঃ রিমন হোসেন, মোঃ মীর হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও আত্নীয়স্বজনরা। সবশেষে নাগাইশ গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও আবুল ডেকোরেটরের স্বত্ত্বাধিকারী মরহুম আবুল হোসেনসহ সকল কবরবাসীদের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাওলানা খন্দকার মোহাম্মদ শাহজালাল। সংবাদ প্রকাশঃ ০২-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com