বুড়িচংয়ে পুলিশের অভিযানে আওয়ামী লীগের দুই জন গ্রেফতার

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন রিপোর্টার l=============
কুমিল্লার বুড়িচং থানা পুলিশের দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা কর্মী কে গ্রেফতার করেছে। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি রাতে বুড়িচং থানা পুলিশ উপজেলা সদরে অভিযান চালিয়ে ২ জন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন থানার সেকেন্ড অফিসার রাকিবুল ইসলাম।
বুড়িচং থানার এস আই রাকিবুল ইসলাম জানান গত ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগবও অঙ্গ সংগঠনের ১৫- ২০ জন জড়িত হয়ে উপজেলা সদরে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে এবং আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চেষ্টা চালিয়েছে। এঘটনায় শুক্রবার বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়। ওই রাতে পুলিশ উপজেলা সদরে অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন খোকন খানের ছেলে আরিফ খান (৩৫) ও বুড়িচং সদরের উত্তর পাড়ার মৃ আব্দুল গফুরের ছেলে শাহীনুল ইসলাম (৪৫) আওয়ামী লীগ নেতা কে গ্রেফতার করে। শনিবার ২৮ ফেব্রুয়ারি আটক আরিফ খান ও শাহীনুল ইসলাম কে পুলিশ কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। সংবাদ প্রকাশঃ ০২-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন