ক্রীড়াঙ্গনে অবদান ও তৃণমূল উন্নয়নে কাজ করবে ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট’: সরফরাজ আহমেদ সরফু

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার: সংবাদদাতা জানান ===== সম্প্রতি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত হয়েছে ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২৬’। এই জমকালো আয়োজনে ট্রাস্টের বর্তমান কার্যক্রম এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন ট্রাস্টের কো-অর্ডিনেটর সরফরাজ আহমেদ সরফু।
২০১৫ সালে যাত্রা শুরু করা এই ট্রাস্টের মূল লক্ষ্য হলো বাংলাদেশের কৃতি ক্রীড়াবিদদের যথাযথ সম্মান জানানো। ক্রিকেট, ফুটবল, হকি ও কাবাডিসহ বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গকে এক ছাদের নিচে নিয়ে আসার প্রয়াসেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ট্রাস্টের কো-অর্ডিনেটর সরফরাজ আহমেদ সরফু জানান, ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী বছর থেকে ‘আরাফাত রহমান কোকো সম্মাননা পদক’ সরকারিভাবে প্রদান করা হবে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সরফরাজ আহমেদ সরফু বলেন, দেশের ৬৪টি জেলায় ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল’ ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা চাই একদম তৃণমূল থেকে খেলোয়াড়রা উঠে আসুক। ইউনিয়ন ও থানা পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের সামনে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।”
ট্রাস্টের স্লোগান ‘ওয়ার্কিং ফর স্পোর্টস অ্যান্ড হিউম্যানিটি’ (Working for Sports and Humanity)-এর আলোকে সরফরাজ আহমেদ সরফু স্পষ্ট করেন যে, তাদের এই সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক। খেলাধুলার পাশাপাশি বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও সামাজিক প্রয়োজনে তারা সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। উল্লেখ্য, সিলেটের শ্রীমঙ্গলের কৃতিসন্তান, যুক্তরাজ্য বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সরফরাজ আহমেদ সরফু এই ট্রাস্টের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশে ক্রীড়ামন্ত্রী কর্তৃক স্কুল পর্যায়ে লেখাপড়ার পাশাপাশি শিশুদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগকেও তিনি অত্যন্ত ইতিবাচক হিসেবে অভিহিত করেছেন। সংবাদ প্রকাশঃ ০২-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=