সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিনিধি: ========================
ঝিনাইদহের কালীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিস কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ মার্চ) বিকেল সাড়ে ৩টায় শহরের আড়পাড়া হাফেজি মাদরাসা প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা ওসমান গণী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ হেদায়েত উল্লাহসহ উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
বাংলাদেশ খেলাফত মজলিস কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু হুরায়রার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ আবু নাঈম।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মাওলানা ওসমান গণী বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে কলম চালিয়ে তারা সমাজকে সঠিক পথে পরিচালিত করেন। আমরা সাংবাদিকদের সম্মান করি এবং তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। বাংলাদেশ খেলাফত মজলিস জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং স্থানীয় পর্যায়ে সকল নির্বাচনে আমাদের দলীয় প্রতীক রিক্সা মার্কা নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। সাংবাদিকদের মাধ্যমে আমাদের এই বার্তা জনগণের কাছে পৌঁছে যাবে বলে আমরা আশা করি।
তিনি আরও বলেন, আমরা বর্তমানে ১১ দলীয় জোটে রয়েছি। ভবিষ্যতে রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে দেশের কল্যাণ, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষায় বাংলাদেশ খেলাফত মজলিস সবসময় সোচ্চার থাকবে।
আলোচনা সভায় নেতৃবৃন্দ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং উপজেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন। তারা বলেন, সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার পাশাপাশি আগামী সকল স্থানীয় নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে বাংলাদেশ খেলাফত মজলিস কালীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ০২-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com