নাঙ্গলকোটের ঐতিহ্যবাহী মৌকারা দরবার শরীফের ৮০তম বার্ষিক মাহফিল ১-২ মার্চ

সিটিভি নিউজ।। মজিবুর রহমান মোল্লা রিপোর্টার,নাঙ্গলকোট ===================
নাঙ্গলকোটের ঐতিহ্যবাহি মৌকারা দরবার শরীফের ৮০তম বার্ষিক ইসালে সাওয়াব মাহফিল ও সালেকিন সম্মেলন এবং প্রখ্যাত মুহাদ্দিস ও ওলিয়ে কামিল শাহ সূফী আলহাজ্ব হযরত মাও. অলিউল্লাহর (রহ.) ২০তম ইন্তেকাল দিবস আজ ১লা মার্চ (রবিবার) ও কাল ২রা মার্চ (সোমবার) মৌকারা মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। মৌকারার পীর হযরত মাওলানা শাহ মুহাম্মদ নেছারউদ্দীন ওয়ালিউল্লাহী’র সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রথম দিন প্রধান মেহমান হিসাবে বয়ান করবেন ফাতেহাবাদ দরবার শরীফের পীরজাদা আল্লামা শফিকুল ইসলাম এবং দ্বিতীয় দিন প্রধান মেহমান হিসাবে বয়ান করবেন জৈনপুরের পীর ডক্টর সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী। এছাড়াও বিভিন্ন পর্বে অতিথি হিসেবে বয়ান করবেন চট্টগ্রামের মীরসরাই লতিফিয়া দরবার শরীফের পীর সাহেব আল্লামা আলহাজ্ব হাফেজ শাহ মো. মেছবাহুল ইসলাম লতিফী, কুমিল্লার মুরাদনগর মদিনার জামাত ধামঘর দরবার শরীফের পীর সাহেব প্রিন্সিপাল মাওলানা ড. মুফতি বদিউল আলম সরকার এবং চাঁদপুরের ফরিদগঞ্জ মজিদিয়া বহুমুখী কামিল (অনার্স) মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা মুফতি এইচ এম আনোয়ার মোল্লাসহ দেশ বরেণ্য আরো অনেক আলেমগণ বয়ান করবেন।
মৌকারা দরবার শরীফের কমপ্লেক্স সুপার মাওলানা আনোয়ার হোসেন বলেন, সুষ্ঠু ও সুন্দর ভাবে মাহফিল অনুষ্ঠানের লক্ষে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশা রাখছি মাহফিলে এবারও লাখো ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটবে। তিনি মাহফিলের কার্যক্রম সুন্দর ভাবে সম্পন্ন করার লক্ষে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেছেন। সংবাদ প্রকাশঃ ২৮-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=