সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন।। সংবাদদাতা জানান ======
কুমিল্লা ৫ আসন ( বুড়িচং - ব্রাহ্মণপাড়া) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন জসিম বলেছেন বুড়িচং ব্রাহ্মণপাড়ায় আর কোন মাদক ব্যবসা ও করা চলবে না। মাদকের বিরুদ্ধে প্রশাসন কে কঠোর হতেও তিনি নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন আমি সাবধান করে বলছি মাদক বিক্রেতা সেবন কারী যে হক না কেন কাউকে ছাড় দেব না। ১৪২ টি কেন্দ্রে মাদক বিরোধী কমিটি গঠন করা হবে। আমি দুই উপজেলা বাসির জন্য এমন কাজ করেদিতে চাই যেন আমাকে সারা জীবন মনে রাখে।
শুক্রবার ২৭ ফেব্রুয়ারি কুমিল্লা - ৫ ( বুড়িচং - ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন জসিম কে বুড়িচং উপজেলার ময়নামতি, মোকাম, ভারেল্লা উত্তর ও ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সংবর্ধনা প্রদান এবং প্রয়াত দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ভারেল্লা শাহ নুরু উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা -৫ এর নবনির্বাচিত সংসদ সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন জসিম। কুমিল্লা ৫ এর নির্বাচিত সংসদ সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন জসিম কে দলীয় নেতাকর্মী গণ ফুলে ফুলে সিক্ত করলেন সংবর্ধিত প্রধান অতিথি কে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী এটিএম মিজানুর রহমান এবং পরিচালনা করেন উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আমির হোসেন বাদল, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন সেন্টু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ডা. নজরুল ইসলাম শাহীন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, যুগ্ম সম্পাদক আবু ইউসুফ তুহিন, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ূন কবির বাবুল, আবু নাসের মুন্সী, বেলায়েত খান, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ জসিম উদ্দিন মেম্বার,আব্দুল আউয়াল, শাহীনুল ইসলাম, ময়নামতি ইউনিয়ন বিএনপি সভাপতি অধ্যাপক মোঃ সালাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ মেম্বার, ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপি সভাপতি ফরিদ খান মেম্বার, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, ভারেল্লা উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি মজিবুর রহমান ডায়মন্ড, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাহাদুর, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম কাইয়ূম চৌধুরী,
উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জাবেদ কাউসার সবুজ, যুগ্ম আহবায়ক মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নজরুল ইসলাম। এসময় উপজেলা এবং ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ২৮-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com