কুমিল্লায় পাচটি সাংবাদিক সংগঠনের যৌথ আয়োজনে ইফতার মাহফিল

সিটিভি নিউজ।। কুমিল্লা প্রতিনিধি।। ====
সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও পেশাগত ঐক্য জোরদার করতে কুমিল্লায় পাচটি সাংবাদিক সংগঠনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল।

বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা প্রেসক্লাব কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আশরাফুল হক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সাইফুল মালিক।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাছানসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

কুমিল্লা ফটো সাংবাদিক ফোরাম,, কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, কুমিল্লা রিপোর্টার্স ক্লাব, কুমিল্লা সাংবাদিক ইউনিয়ন, কুমিল্লা স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। এছাড়াও কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলটি সঞ্চালনা করেন কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু। মিলাদ পরিচালনা করেন সি টি ভি নিউজের সম্পাদক ওমর ফারুকী তাপস, মোনাজাত পরিচালনা করেন শহীদ উল্লাহ মিয়াজী।

এ আয়োজন হয়েছে বলে জানান আয়োজকরা। শেষে দেশ জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। সংবাদ প্রকাশঃ ২৭-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন