সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি-===============
ঝিনাইদহের কালীগঞ্জে ৪ বছরের শিশু তাবাচ্ছুম হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত আবু তাহেরকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত লুঙ্গি ও নিহত শিশুর স্যান্ডেল।
শুক্রবার দুপুরে কালীগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে শিশুর লাশ উদ্ধারের পর তারা তদন্ত শুরু করে। প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়ার পর যুবক প্রতিবেশী যুবক আবু তাহেরের অবস্থান শনাক্ত করে কুষ্টিয়া থেকে আটক করা হয়। পরে তার স্বাকারোক্তী মোতাবেক উপজেলার রায়গ্রাম এলাকার চিত্র্ ানদীর পাড় শিশুর ব্যবহৃত একটি স্যান্ডেল ও নদীর ভিতর থেকে হত্যাকান্ডের ব্যবহৃত লুঙ্গি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার বিকেলে নিখোঁজের একদিন পর ৪ বছরের শিশ তাবাচ্ছুমের বস্তাবন্দি লাশ একটি বিদ্যালয়ের সেফটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতেই অজ্ঞাতদের আসামী করে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে নিহতের পিতা নজরুল ইসলাম।
এদিকে হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে নিহত শিশুর গ্রামের বাড়ী মহেশপুর উপজেরার ভৈরবা বাজারে। কর্মসূচীতে নিহতের স্বজন ও এলাকাবাসী অংশ নেয়। তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজ আফজাল বলেন, শিশু তাবাচ্ছুমকে ধর্ষণ চেষ্টায় ব্যার্থ হয়েই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে অভিযুক্ত আবু তাহের। আমরা শিশুটির পিতার দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছি। সংবাদ প্রকাশঃ ২৭-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com