মনোহরগঞ্জে উন্নয়ন ফোরামের উদ্যগে ইফতার সামগ্রী বিতরণ

সিটিভি নিউজ।। মোঃ ইমরান হোসেন মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধিঃ================
কুমিল্লার মনোহরগঞ্জে উন্নয়ন ফোরামের সভাপতি সিআইপি মোহাম্মদ জসিম উদ্দিনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের কার্যালয়ে ২০০ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়, এছাড়া পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন গ্রামে আরো ইফতার সামগ্রী বিতরণ করা হবে, উন্নয়ন ফোরামের উদ্যোগে গত চার বছরে উপজেলার অসহায় হতদরিদ্র ও গরিব দুঃখী মানুষের মাঝে অটোরিকশা, সেলাই মেশিন, ঘর নির্মাণ, বস্ত্র বিতরণ নগদ অর্থ সহ সহযোগিতার হাত বাড়িয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন ফোরামের উপদেষ্টা প্রফেসর আশরাফুজ্জামান মোল্লা, সমাজসেবক ডা: আব্দুল হাই মজুমদার, ফোরামের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর আলম মিজি। উপস্থাপনা করেন ফোরামের নির্বাহী সদস্য সাইফুল ইসলাম। উন্নয়ন ফোরামের সভাপতি বলেন আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে, উন্নয়ন ফোরামের কার্যক্রম শুধু মনোহরগঞ্জ কুমিল্লায় নয় একসময় দেশব্যাপী হত দরিদ্র, অসহায়, দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় ও সমাজ উন্নয়নে আমাদের কার্যক্রম পরিচালনা হবে। সংবাদ প্রকাশঃ ২৬-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন