সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের অভিযান, সিমেন্ট-খাদ্যপণ্যসহ ১৯ পাচারকারী আটক

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি ====================কক্সবাজারের সেন্টমার্টিন সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযানে মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যসহ ১৯ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একই দিন মধ্যরাত ২টার দিকে অপারেশন কোরাল দ্বীপে নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ-এর দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সন্দেহজনক দুটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১১ লাখ টাকা মূল্যের ১ হাজার ১৪০ বস্তা সিমেন্ট, ৫ বস্তা রসুন, ৫০ বস্তা ছোলা, ২০ বস্তা আলু এবং ৭ হাজার ৮০ পিস রয়েল টাইগার এনার্জি ড্রিংক জব্দ করা হয়। একই সঙ্গে পাচার কাজে ব্যবহৃত দুটি ফিশিং বোট ও ১৯ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত মালামাল, আটক ব্যক্তিবর্গ এবং বোটসমূহের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

মিডিয়া কর্মকর্তা আরও জানান, সীমান্ত ও সমুদ্রপথে পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ২৬-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন