দেবীদ্বারঃ কুমিল্লায় ট্রাক্টরের চাপায় সিএনজি যাত্রী কুড়া ব্যবসায়ি নিহত: আহত ৪

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ ==================
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে বি-বাড়িয়া মূখী একটি যাত্রীবাহী সিএনজিকে কুমিল্লাগামী একটি ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলে একজন নিহত ও চার জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল ৯টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার ছংচাইল পেট্রোল পাম্প সংলগ্নে। দূর্ঘটনায় নিহত ও আহত সবাই সিএনজির যাত্রী এবং দুই সহোদরসহ একই বাড়ির লোক।
স্থানীয়রা দূর্ঘটনায় কবলিত সবাইকে উদ্ধার করে দ্রুত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক,- ওমর ফারুক(৩২) নামে এক যাত্রী মৃত্যু নিশ্চিত করেন। নিহত ওই যাত্রি ওমর ফারুক (৩২) দেবীদ্বার পৌর এলাকার ফতেহাবাদ গ্রামের মো. ইউনুছ মিয়ার পুত্র। আহতরা হলেন একই গ্রামের মো. রাশেদ মিয়ার ছেলে আল আমিন(৩৫) ও রুহুল আমিন(৪৫), রেনু মিয়ার ছেলে কাজী একরামুল এদের ৩ জনকেই আশংকাজনক অবস্থায় কুমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে। অপর আহত একই বাড়ির জাকের মিয়ার ছেলে সুমন মিয়া (৩০) প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
নিহত ও আহতদের স্বজনরা জানান, ওরা ৫ জন কুড়া ব্যাবসা করে। কুড়া কিনতে কসবা উপজেলার কুটি বাজারে সিএনজি যোগে যাওয়ার পথে এ দূর্ঘটনায় পড়ে।
এ ব্যাপারে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আক্তারুজ্জামান জানান, দূর্ঘটনায় ১ জন নিহত এবং ৪ জন আহত হয়েছে। দূর্ঘটনায় কবলিত সিএনজি, ট্রাক্টর জব্ধ করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। লাশের ময়না তদন্ত ও মামলা প্রক্রিয়াধিন। সংবাদ প্রকাশঃ ২৬-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=