সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিবেদক: ===================
পবিত্র কোরআন হিফজ করা, চর্চা করা এতটাই ফজিলতপূর্ণ কাজ যে, রাসুল (স.) তার হিফজকারীদের ফেরেশতাদের সঙ্গে তুলনা করেছেন।
ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জাতীয় শিশু- কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ উপজেলা পর্যায়ে "ক্বিরাত" প্রতিযোগিতায় "খ" গ্রুপে অংশ গ্রহণ করে কুমিল্লা আদর্শ সদর উপজেলায় ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসার ১০ম শ্রেণির ছাত্র হাফেজ আবদুল্লাহ বিন আবদুল আউয়াল প্রথম স্থান অধিকার করেছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি-২০২৬ খ্রিঃ) কুমিল্লা আদর্শ সদর উপজেলায়
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আদর্শ সদর উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহ জালাল, আহবায়ক ও উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা সাক্ষরিত শ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট ও সনদ পত্র গ্রহন করেন হাফেজ আবদুল্লাহ।
হাফেজ আবদুল্লাহ বিন আবদুল আউয়ালের বাবা চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আবদুল আউয়াল সরকার বলেন, আমি আমার ছেলের জন্য সবার কাছে দোয়া চাই। হাফেজ আবদুল্লাহ বিন আবদুল আউয়ালের এমন সফলতায় আমরা আনন্দিত। আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।
হাফেজ আবদুল্লাহ বলেন,আমার জন্য সবাই দোয়া করবেন। অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালনকারী সম্মানিত শিক্ষক এবং এই সুন্দর কার্যক্রমে যারা অবদান রেখেছেন তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তার মা মোসাম্মৎ স্বপ্নাহার বেগম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তা, বাবা চিকিৎসা প্রযুক্তিবিদ ও শিক্ষক। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেরার ৪ নং সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর রেয়াজ উদ্দিন ডাক্তার বাড়ি।
উল্লেখ্য যে,আগেও কেরাত প্রতিযোগীতায় প্রথম হয়ে বিভাগীয় পর্যায়ে এবং ইসলামি সংগীতে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছে। সংবাদ প্রকাশঃ ২৬-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com