কক্সবাজারে জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ৯ ডাকাত আটক, ৪ জেলে উদ্ধার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি =============কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া চর সংলগ্ন সাগরে অভিযান চালিয়ে কুখ্যাত জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ৯ ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ডাকাতের কবলে পড়া একটি ফিশিং বোটসহ চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে অস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে কক্সবাজারের মহেশখালী থানাধীন সোনাদিয়া চর সংলগ্ন এলাকায় “এফ বি মায়ের দোয়া-৩” নামের একটি মাছ ধরার ট্রলার ডাকাতির কবলে পড়ে। পরে জরুরি সেবা নম্বর ১৬১১১–এর মাধ্যমে বিষয়টি কোস্ট গার্ডকে জানানো হয়।

খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও মহেশখালী যৌথভাবে সেখানে অভিযান চালায়। অভিযানের সময় একটি সন্দেহজনক ফিশিং বোটকে থামার সংকেত দিলে সেটি নির্দেশ অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া দিয়ে বোটটি থামাতে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং এক পর্যায়ে সেটিকে আটক করতে সক্ষম হয়।

তল্লাশি চালিয়ে বোট থেকে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর (২৮) এবং তার ৮ সহযোগীকে আটক করা হয়। এ সময় ডাকাতদের কবলে পড়া ফিশিং বোটসহ চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে সাগরে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

উদ্ধার হওয়া জেলে, ট্রলার এবং জব্দ করা আলামতসহ আটক ডাকাতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, সমুদ্রে নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ২৫-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন