দুই মাস পর মিলল ২ লাখ টাকার হদিস, জরুরি কিনলো ৫০ ভায়াল র‍্যাবিস ভ্যাকসিন

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিনিধি: সংবাদদাতা জানান ======
অবশেষে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরে কামড়ানো রোগীদের জন্য র‍্যাবিস ভ্যাকসিন কেনার বরাদ্দকৃত দুই লাখ টাকার হদিস মিলেছে। দীর্ঘ দুই মাস ধরে ওই অর্থের কোনো সন্ধান না পাওয়ায় এবং ভ্যাকসিন সংকটে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ায় বিষয়টি নিয়ে এশিয়া পোস্ট সহ স্থানীয় গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। এতে প্রশাসনের নজরে আসার পর তড়িঘড়ি করে জরুরি ভিত্তিতে ৫০ ভায়াল র‍্যাবিস ভ্যাকসিন ক্রয় করা হয়েছে।

জানা গেছে, গত তিন থেকে চার মাস ধরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যাবিস ভ্যাকসিনের তীব্র সংকট চলছিল। ফলে কুকুরে কামড়ানো রোগীরা প্রয়োজনীয় জীবনরক্ষাকারী ভ্যাকসিন না পেয়ে চরম বিপাকে পড়েন। অনেককে বাধ্য হয়ে ঝিনাইদহ সদর কিংবা যশোরসহ পার্শ্ববর্তী জেলায় গিয়ে উচ্চমূল্যে ভ্যাকসিন কিনতে হয়েছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি ও আর্থিক ক্ষতি দুই-ই বেড়ে যায়।

এদিকে প্রায় দুই মাস আগে কালীগঞ্জ উপজেলা পরিষদ থেকে র‍্যাবিস ভ্যাকসিন কেনার জন্য দুই লাখ টাকা বরাদ্দ দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ওই অর্থ দিয়ে ভ্যাকসিন ক্রয় করা হয়নি। বরং অর্থটি নিয়ে গড়িমসি ও আত্মসাতের চেষ্টার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।পরবর্তীতে গত সোমবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিষয়টি উত্থাপন করা হলে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়। সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবিলম্বে জরুরি ভিত্তিতে ভ্যাকসিন ক্রয়ের কঠোর নির্দেশনা দেওয়া হয়।
এরই প্রেক্ষিতে পরদিন মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ওই বরাদ্দের অর্থ থেকে জরুরি ভিত্তিতে ৫০ ভায়াল র‍্যাবিস ভ্যাকসিন ক্রয় করে। বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের সম্মুখে ক্রয়কৃত ভ্যাকসিনগুলো আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়। এ সময় উপস্থতি ছলিনে উপজলো সমাজসবো র্কমর্কতা তরকিুল ইসলাম, উপজলো স্বাস্থ্য কমপ্লক্সেরে পক্ষে মাইনুর রহমান, স্থানীয় গণমাধ্যমর্কমীসহ উপজলো পরষিদরে অন্যান্য র্কমর্কতাবৃন্দ।
স্থানীয় সচতেন মহল অবলিম্বে ভ্যাকসনি সরবরাহ শুরু করার পাশাপাশি ভবষ্যিতে যনে এমন অবহলো ও গাফলিতি না ঘটে সে জন্য স্বাস্থ্য বভিাগে জবাবদহিতিা ও কঠোর নজরদাররি দাবি জানয়িছেনে। সংবাদ প্রকাশঃ ২৫-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন