দরিদ্রদের মধ্যে ইফতার ও ঈদসামগ্রী বিতরণ করেছে সাংবাদিক মাইনুল হক স্বপন

সিটিভি নিউজ।। সংবাদ দাতা – শ্যামল বড়ুয়া ববি =============
কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে, দয়ালু, দানবীর, বাবা মরহুম হাজী আইয়ুব আলী এর সামাজিক, মানবিক,সেবামূলক,নিঃস্বার্থ পরায়ন কাজগুলো থেকে অনুপ্রেরণা নিয়ে, কুমিল্লা সাংবাদিক অঙ্গনে জনপ্রিয় সাংবাদিক, চেতনায় ৭১ এর সম্পাদক মাইনুল হক স্বপন, ৩০ জন দুস্থ মানুষকে, প্রতি বছরের ন্যায় সারা বছরব্যাপী এরূপ আরো বিবিধ কার্যক্রমের অংশস্বরূপ ইফতার ও ঈদসামগ্রী বিতরণ করেন ।
প্যাকেট প্রতি ছোলা বুট, সোয়াবিন তেল, চিনি, লাচ্চা সেমাই, বারমিশালি পিকক ভার্মাসিলি সেমাই, মুড়ি, পেঁয়াজ, আলু ইত্যাদি সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন সিটিভি নিউজের সম্পাদক ওমর ফারুকী তাপস,এতে উপস্থিত ছিলেন এটিএন বাংলার প্রতিনিধি খায়রুল আহসান মানিক, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাদিক মামুন, কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, জিটিভির প্রতিনিধি সেলিম রেজা মুন্সি ,সংগঠক, কবি,শিক্ষক নাসরিন আক্তার, হ্যাপী, সাংবাদিক শ্যামল বড়ুয়া ববি, ৭১ টিভির ক্যামেরা পার্সন সাইদুর রহমান, আজকের কুমিল্লার প্রতিনিধি সোয়াইবুল ইসলাম সহ আরো অনেকে। সংবাদ প্রকাশঃ ২৩-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন