বুড়িচং পীরযাত্রাপুর যুব সমাজের উদ্যোগে শতাধিক লোকজনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন ব্রাহ্মণপাড়া কুমিল্লা=============
কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর গ্রামের যুবসমাজের উদ্যোগে প্রবাসীদের অর্থায়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকার শতাধিক লোকজনের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ কালে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিগত প্রায় ১০ বছর ধরে যুবসমাজ এবং প্রবাসী ও বিভিন্ন স্থানে চাকুরীরদের সমন্বয়ে এলাকার অসহায় গরীব দুঃস্থদের মাঝে প্রতিবছর ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার বিকালে এসব ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর আবুল বাশার খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি মেম্বার মোঃ সিরাজুল ইসলাম এবং পরিচালনা করেন মোঃ হাসান উল্লাহ।
আরও বক্তব্য রাখেন হাজী মোঃ নুরুল ইসলাম সর্দার, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান মাসুম, দৈনিক যুগান্তর ও কুমিল্লার কাগজের স্টাফ রিপোর্টার সৌরভ মাহমুদ হারুন, আব্দুস সালাম।
সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগিতায় ছিলেন যুবসমাজের বিভিন্ন পর্যায়ের যুবকগণ। উল্লেখ্য এর মধ্যে
এস আই সালাউদ্দিনের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
যুব সমাজের মধ্যে দায়িত্ব পালন করেন এবং উপস্থিত ছিলেন এস আই গিয়াস উদ্দিন, ব্যাংকার আলা উদ্দিন, সহকারী ভূমি কর্মকর্তা মোঃ হাসান উল্লাহ, ইঞ্জিনিয়ার বদিউল আলম সুমন, মোঃ আলাউদ্দিন,
হাজী মোঃ মাইনুদ্দিন প্রবাসী,
মোহাম্মদ রমিজ ডাক্তার প্রবাসী,
মোহাম্মদ রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, হেলাল উদ্দিন, জালাল উদ্দিন, হামিদুর রহমান, ছফি উল্লাহ, উজ্জ্বল হোসেন, প্রমুখ। এসময় গ্রামের বিভিন্ন পর্যায়ের মুরুব্বি গণ উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ২৪-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন