ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের ইফতার মাহফিল সাংবাদিক ও বিশিষ্টজনের মিলনমেলা

সিটিভি নিউজ।। ফেনী প্রতিনিধি ; সংবাদদাতা জানান =====পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাব’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে টেলিভিশন জার্নালিস্ট ক্লাব মিলনায়তনে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু।

ক্লাবের সভাপতি আতিয়ার সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুর রহমানের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. নবী নেওয়াজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একেএম ফয়সাল, ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ এনামুল হক খোন্দকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সাইফুল ইসলাম, ফেনী ফালাহিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতী ফারুক আহমেদ, তথ্য অফিসার এসএম আল আমীন, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবু তালেব, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ আবদুর রহীম, সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপি’র আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা যুবদলের সদস্য সচিব নঈমুল্লাহ চৌধুরী বরাত, রেড ক্রিসেন্টের সেক্রেটারি সালাহ উদ্দিন মামুন, সোনাগাজী উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঁইয়া।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক সমীর উদ্দিন ভূঁইয়া। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্লাব সদস্য আহছান উল্যাহ।

এছাড়াও ইফতারে অংশ নেন ফেনী ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মুহাম্মদ ফৌজুল আজিম, ট্রাফিক পুলিশের ইনচার্জ এসএম শওকত, ফেনী জেলা মাধ্যমিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বন্ধুর বন্ধনের সভাপতি তাজ উদ্দিন পলাশ, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতেয়ার মুন্না, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম আবদুর রহীম, মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, আজাদ মালদার, জমির বেগ, দৈনিক নয়াপয়গাম সম্পাদক মো. এনামুল হক, স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন প্রমুখ।

এতে ক্লাবের সদস্য, স্থানীয় গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশ নেন।

বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। এই মাসে পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সততা, নিরপেক্ষতা ও সাহসিকতার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ফেনীর গণমাধ্যম অঙ্গনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সংবাদ প্রকাশঃ ২৩-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন