সিটিভি নিউজ।। নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি===================
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মালিখিল বাসস্ট্যান্ড নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়েছেন।এতে আহত হয় আরো দুই যাত্রী।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলা মালিখিল বাসস্ট্যান্ডের নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চারিপাড়া গ্রামের নায়েব আলীর ছেলে মাইক্রোবাস চালক শাহীন (৪০)ও একই জেলার একই উপজেলার উত্তর চালনা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মাইক্রোবাসের যাত্রী ইব্রাহিম (১৪)।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস ঢাকা যাওয়ার পথে মহাসড়কের দাউদকান্দি উপজেলা মালিখিল বাসস্ট্যান্ডের নিকট থেমে থাকা ট্রাকের পিছনে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এ সময় মাইক্রোবাসটি ধুমরে মুচড়ে যায়। গাড়িতে থাকা চালক সহ কয়েকজন যাত্রী মারাত্মক ভাবে আহত হয়। স্থানীয় লোকজন দূর্ঘটনায় কবলিতদের কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চালক শাহীন (৪০)ও যাত্রী ইব্রাহিম(১৪), মৃত ঘোষনা করেন। আহত দুই যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি মোঃ ইকবাল বাহার বলেন, পুলিশ খবর পেয়ে দূর্ঘটনা কবলিত গাড়ি ও নিহত দুইজনের লাশ পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়। আজ দুপুরে নিহতদের লাশ তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ২৩-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com