কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সিটিভি নিউজ।। যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে নানা কর্মসূচীর আয়োজন করে বিশ্ববিদ্যালয় জাতীয় দিবস উদযাপন কমিটি। কর্মসূচীর মধ্যে সকাল ১০.০০ টায় কালো ব্যাজ ধারণ ও শোক র্যালি, ১০.১০ টায় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন এবং বাদ ফজর কেন্দ্রীয় মসজিদে শহিদদের স্মরণে ও দেশের মঙ্গল কামনা করে দোয়া।
শোক র্যালি শেষে সকাল ১০.১০ টায় কেন্দ্রীয় শহিদ মিনারে শহিদদের উদ্দেশ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ হায়দার আলী। এসময় উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. মাসুদা কামাল, মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রক্টর প্রফেসর ড. মোঃ আবদুল হাকিম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. নাহিদা বেগম-সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এরপর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, বিভাগসমূহ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষক-শিক্ষার্থীরা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। সংবাদ প্রকাশঃ ২২-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=