বায়ান্নর চেতনায় আগামীর বাংলাদেশ গড়ার আহবান: যথাযোগ্য মর্যাদায় সিসিএন বিশ্ববিদ্যালয়ে একুশ উদযাপন

সিটিভি নিউজ।। এমদাদুল হক সোহাগ: সংবাদদাতা জানান ========== বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ভাষা শহীদদের ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে।
দিবসের প্রথম প্রহরেই কুমিল্লা নগরীর টাউনহল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: তারিকুল ইসলাম চৌধুরী। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক প্রশাসন (অবৈতনিক) ইফতেখারুল ইসলাম চৌধুরী ও জনসংযোগ কর্মকর্তা মোঃ এমদাদুল হক সোহাগ। এ সময় ভাষা শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা।
এদিকে সকালে কোটবাড়িস্থ ‘চৌধুরী এস্টেট’ এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ও সুবিশাল ক্যাম্পাসে শোকাবহ পরিবেশে বের করা হয় প্রভাতফেরি। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গাইতে গাইতে শোভাযাত্রায় অংশ নেন শিক্ষক ও শিক্ষার্থীরা। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
অনুষ্ঠানে অধ্যাপক ড. মোঃ তারিকুল ইসলাম চৌধুরী তার বক্তব্যে বলেন, “একুশ আমাদের অহংকার। ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করেই আমাদের আগামীর আধুনিক ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে।” তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেশপ্রেম ও সেবার মানসিকতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, প্রশাসনিক কর্মকর্তা ও সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সংবাদ প্রকাশঃ ২২-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন