তিন নদী পরিষদের ৪৩ তম আসরের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। তাপস চন্দ্র সরকার,সংবাদদাতা কুমিল্লা থেকে।। =========
গত ৪৩ বছরের তিন নদী পরিষদের পথ চলার ২১ তম দিনে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো একুশে ফেব্রুয়ারি শনিবার কুমিল্লা নগর উদ্যানের জামতলায় । উক্ত অনুষ্ঠানটি মাহে রমজানের ৩য় দিন হওয়ায় ধর্মীয়ভাবগাম্ভীর্যতা রক্ষা করে সংক্ষিপ্ত আকারে সমাপ্ত করা হয়।
ওই অনুষ্ঠানে অধ্যাপক রাহুল তারন পিন্টু এর সঞ্চালনায় তিন নদী পরিষদের সভাপতি, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশিষ্ট শিক্ষাবিদ, কবি লেখক, গবেষক, অধ্যক্ষ গৌরাঙ্গ চন্দ্র দাস।
অনুষ্ঠানে আলোচনা, কবিতা পাঠ করেন- কবি ও সংগঠক মোতাহার হোসেন মাহবুব, সংগঠক চন্দন দাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল হোসেন, কবি ও সংগঠক নাসরিন আক্তার ।
অনুষ্ঠানে শিশু শিল্পী মিতান্স রায় স্পন্দন দেশাত্মবোধক গান ও কবিতা আবৃতি করেন।
এসময় উপস্থিত ছিলেন- বিকাশ সিনহা, সৌরভ রায় ও মন্দিরা রায়সহ শতশত দর্শক-শ্রোতা। সংবাদ প্রকাশঃ ২২-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=