সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি================
কক্সবাজারের শীলখালী এলাকায় প্রাইভেটকারযোগে ইয়াবা পাচারের সময় ২০,০০০ পিস ইয়াবাসহ এক চালককে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
আটক ব্যক্তি মোহাম্মদ আরাফাত (২৩)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের সাবরং গ্রামের বাসিন্দা। তার পিতা হোসাইন আহমদ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি।
বিজিবি সূত্র জানায়, একই দিন বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত সদস্যরা তল্লাশি চালান। এ সময় বিজিডি-১১২৮ নম্বরের প্রশিক্ষিত নারকোটিক্স ডগ ‘হেনরি’ সন্দেহজনক সংকেত দিলে গাড়ির পিছনের সিট কভারের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় কালো স্কচটেপে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেট থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে প্রাইভেটকারের চালক মোহাম্মদ আরাফাতকে আটক করা হয়। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বলেন, মাদকের উৎস ও সংশ্লিষ্ট চক্রকে শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা, জব্দ যানবাহন এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানা-এ হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। সংবাদ প্রকাশঃ ২১-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com