সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি:==================
নওগাঁয় যথাযোগ্য মর্যাদা, ভাব গাম্ভির্য্য ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে। প্রথমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম,পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
পরে একে একে মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, জেলা পরিষদ, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, বিদুৎ উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ বিভাগ, গনপূর্ত বিভাগ, এলজিইডি, বিএমডিএ, নওগাঁ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, একুশে পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠী, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বিএমএ, ডিপ্লোমা নার্স এ্যাসোসিয়েশান, জেলা কৃষিবিদ ইন্সটিটিউশান, প্রাণিসম্পদ দপ্তর, গ্রাম থিয়েটার, নওগাঁ সরকারি কলেজ, বিএমসি সরকারি মহিলা কলেজ, ফয়েজ উদ্দীন মেমোরিয়াল কলেজ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, ভাষাসৈনিক ডা. মঞ্জুর রহমানের পরিবারবর্গ, ভাষা সৈনিক ময়নুল হক ভুটির পরিবারবর্গ, শহীদ পরিবার, প্রেসক্লাবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকরা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সংবাদ প্রকাশঃ ২১-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com