দেবীদ্বার,- ‘ধর্ম বর্ণ গোত্র আমার কাছে প্রাধান্য পাবেনা, নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো’ -হাসনাত আব্দুল্লাহ(এমপি)

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ =================
আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার কাছে প্রাধান্য পাবেনা, নাগরিক হিসেবে যে সেবা দেওয়া প্রয়োজন সকলকের জন্য সমানভাবে সেই সেবা অব্যাহত রাখবো। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় দেবীদ্বার কালি মন্দিরে আয়োজিত বাংলাদেশ সেবাশ্রম যুবসংঘের ভক্তবৃন্দের ২১তম পূনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্য করে বলেন, আমি খবর পেয়েছি আপনাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়, ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হয়, আপনাদের ধর্মীয় উৎসব ও সাংস্কৃতিক উৎসব যেন আনাড়ম্ভর করা না হয় সেজন্য আপনাদের ভয় ভীতি দেখানো হয়। আমি আপনাদের দায়িত্ব নিচ্ছি, যেহেতু আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে আগামী ৫ বছর আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমি নিশ্চিত করবো। সুতরাং ধর্মীয় বিশ্বাস ভিন্ন থাকার সত্বেও সাংস্কৃতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে আমাদের মিলবন্ধন অটুট থাকবে। আগামী ২২তম পূনর্মিলন প্রশাসনিক, অর্থনৈতিক যত ধরনের সহযোগিতা প্রয়োাজন আমার পক্ষ থেকে করা হবে।
আলোচনা শেষে বাংলাদেশ সেবাশ্রম যুবসংঘ-এর সকল ভক্তবৃন্দের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রার সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ২০-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন